'সাম্প্রতিক অভিযানের লক্ষ্য নিজেকে মনে করেন হাসিনা'
আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা মনে করেন গত কয়েকদিন ধরে দেশের সবকিছুই তাকে লক্ষ্য করেই পরিচালিত।
বুধবার দুপুরে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের লতিফ সিদ্দিকী বলেন, “সভানেত্রী আমাকে বলেছেন সব কিছু তাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে বলেই আবারও মিগ-- ২৯ ও ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা দুটি পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে সরকার।”
লতিফ সিদ্দিকী আরও বলেন, আবদুল জলিলকে গ্রেপ্তারের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে। জলিলের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ করবে দল। তবে কীভাবে প্রতিবাদ করা হবে সে কৌশল এখনও নির্ধারণ করা হয়নি।
