রাজশাহী, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগমারা থানা পুলিশ জঙ্গি মদদদানের মামলার আসামী ও জেএমবি সদস্য আকবর আলী ওরফে ভাটা আকবরকে আটক করেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ উপজেলার বড়বিহানালী থেকে তাকে আটক করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আকবর দীর্ঘদিন থেকে আত্মগোপন করেছিলেন। সোমবার সকালে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে এলে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
ওসি জানান, রাজশাহী শহরে বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবি সদস্যরা শো--ডাউন দেয়ার সময় তিনি হকিস্টিক বাহিনীর প্রধান ছিলেন। জঙ্গি মদদদান মামলার তিনি চার্জশিটভুক্ত আসামী। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১২১৩ ঘ.
bdnews24