২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ক্রিকেট দলকে মিষ্টিমুখ করিয়েছেন হাসিনা

ছয় মওসুম পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের শিরোপা পাওয়ায় আবাহনী ক্রিকেট দলকে মিষ্টিমুখ করিয়েছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মাশরাফি বিন মর্তূজা, তুষার ইমরান ও খালেদ মাসুদ পাইলটসহ আবাহনী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে সুধা সদনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। দলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজী আশরাফ লিপু ও জি এস হাসান তামিম। দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের মিষ্টিমুখ করান।

 এর আগে সন্ধ্যায় শেখ হাসিনা তার বড় ফুপু আশিয়া খাতুনকে দেখতে গুলশানের জেড এইচ শিকদার হাসপাতালে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তিনি। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সুধা সদনে দলের সভানেত্রীর সঙ্গে সাক্ষাত করেন। সকাল থেকে দুপুরের মধ্যে জামালপুরের মাদারগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর, মৌলভীবাজার, গোপালগঞ্জ সদর, কাশিয়ানি ও মোকসেদপুর আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা হাসিনার সঙ্গে দেখা করেন।