পেট্রাপোল চেকপোস্টে ভারতীয় সংগঠনগুলোর ধর্মঘট স্থগিত
ভারতের পেট্রাপোল চেকপোস্টে আমদানি--রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট আটটি ভারতীয় সংগঠন দু’মাসের জন্য ধর্মঘট স্থগিত করেছ। বাংলাদেশি ট্রান্সপোর্ট এজেন্সি, সিএন্ডএফ ও বেনাপোল বন্দর কর্মচারী ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয় ভারতীয় সংগঠনগুলো।
এর আগে মঙ্গলবার পেট্রাপোলের সংগঠনগুলো সমাবেশ করে বুধবার দুই ঘণ্টা আমদানি--রপ্তানি বন্ধের ঘোষণা দেয়।
তাদের অভিযোগ, গত ৪ জানুয়ারি ভারতের একটি ট্রাক বেনাপোল বন্দরে পণ্য খালাস করে আর ফিরে যায়নি। ট্রাকটি উদ্ধারের জন্য দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েও কোনো সুরাহা না হওয়ায় তারা ধর্মঘটের ডাক দেওয়া হয়। এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে লাগাতারভাবে ধর্মঘটের হুমকি দেয় তারা।
বেনাপোল বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, বুধবার বেলা ১টার দিকে তারা ভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।
পরে বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে বৈঠকে বসেন দু'দেশের নেতারা। বৈঠকের পর ভারতীয় সংগঠনগুলো ধর্মঘট কর্মসূচি দুই মাসের জন্য স্থগিত ঘোষণা করে। তবে এই সময়ের মধ্যে ট্রাকটি ফেরত না পেলে তারা আবারও ধর্মঘটে যাবেন বলে জানানো হয়।
ধর্মঘট স্থগিত হওয়ায় বুধবার বেনাপোলে স্বাভাবিক আমদানি--রপ্তানি হয়েছে।
