বেনাপোল দিয়ে আমদানি--রপ্তানি বন্ধের কর্মসূচি ভারতের সংগঠনগুলোর
বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি--রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে এ সংশ্লিষ্ট ভারতের আট সংগঠন। কর্মসূচির প্রথম দিন বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ওই স্থল বন্দর দিয়ে আমাদানি ও রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপর লাগাতারভাবে আমদানি--রপ্তানি বন্ধ থাকবে বলে হুমকি দেওয়া হয়।
বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে মঙ্গলবার এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্ট রোকনুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।
ভারতের আমদানি--রপ্তানিকারক সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে রোকনুজ্জামান জানান, গত ৪ জানুয়ারি ভারতের ডাব্লিওভিÑ২৩, ২৪/৩৬ নম্বরের একটি ট্রাক বেনাপোল বন্দরে পণ্য খালাস করে আর ফিরে যায়নি। ট্রাকটি উদ্ধারে দুদেশের কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার চিঠি দেয় ভারতের আমদানি ও রপ্তানিকারক সংগঠনগুলো। কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় তারা এ কর্মসূচি দিয়েছে।
