২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মিয়ানমারে আটকা পড়েছেন ২১ মাঝি-মাল্লা

২১ জন জেলে ও মাঝি--মাল্লা নিয়ে ঘূর্ণিঝড় ‘আকাশ’ এর কবলে পড়া দুটি ট্রলার মিয়ানমার উপকূলে আটকা পড়েছে। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফিরতে পারছেন না তারা। সঙ্গের খাবারও ফুরিয়ে গেছে। তাদেরই একজন আবদুল মালেক ছোট একটি ইঞ্জিন বোটে করে রোববার কক্সবাজারে ফিরেছেন। তার কাছ থেকে সবকিছু শুনে আটকা পড়া জেলেদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের সাহায্য চেয়েছেন ট্রলারদুটির মালিক আবু সৈয়দ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 10:57 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আবু সৈয়দ জানান, কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকা থেকে ১২ মে বিকেলে  মাছধরা ট্রলার এফ.বি নোমান ও এফ.বি হাকিম এ করে ২২ জন জেলে ও মাঝি--মাল্লা বঙ্গোপসাগরে রওনা হন। তাদের সঙ্গে ছিল এক সপ্তাহের রসদ।

দুদিন পর ঘূর্ণিঝড় ‘আকাশ’ এর কবল থেকে বাঁচতে উপকূলে ফেরার চেষ্টা করেন তারা। কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ট্রলার দু’টি ভাসতে ভাসতে চলে যায় মিয়ানমার উপকূলে। তাদেরই একজন আবদুল মালেক ছোট একটি ইঞ্জিন বোটে করে দেশে ফেরার চেষ্টা করেন। রোববার তিনি কক্সবাজার উপকূলে পৌঁছাতে সক্ষম হন।

আব্দুল মালেক জানিয়েছেন, ট্রলার দু’টি এখন মিয়ানমারের আকিয়াব থেকে ৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে নোঙর করা আছে। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ফিরতে ফিরতে পারছেন না বাকি ২১ জন। ট্রলার ফেলে রেখেও আসতে পারছেন না, কারণ পথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার ভয় আছে। সঙ্গের খাবারও শেষ। আব্দুল মালেক দেশে ফিরে তাদের উদ্ধারের ব্যবস্থা করতে পারবেনÑ এই আশাতেই দিন গুনছেন তারা।

এদিকে আটকা পড়া ২১ জেলে ও মাঝি--মাল্লার পরিবারের সদস্যরাও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। কী করবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। 

ট্রলার মালিক আবু সৈয়দ সবকিছু শুনে সোমবার কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, সরকারি সহযোগিতা ছাড়া ওই ট্রলার দু’টি ফিরিয়ে আনা সম্ভব নয়।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, “সোমবার বিকেলে ট্রলার মালিকের কাছ থেকে আবেদন পেয়েছি। জেলেরা আটকা পড়ে থাকলে এ বিষয়ে কী করণীয় তা মঙ্গলবার জানাতে পারবো।

আবু সৈয়দ জানান, ট্রলার দু’টি মাছ ধরতে যাওয়ার পর চারদিনেও ফিরে না আসায় এবং ঘূর্ণিঝড়ের পর জেলেদের কোনো খবরাখবর না পাওয়ায় গত ১৬ মে কক্সবাজার থানায় একটি ডায়েরি করা হয়েছে।