২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের দুর্নীতির মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসরিন আরা সুরাত আমিন, গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. গোলাম কবির এবং নাছিরের পক্ষে মো. মেজবাউদ্দিন এর সাক্ষ্য নেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালতে নিয়ে আসা হয় মীর মো. নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিনকে।

এর আগে রোববার মামলার বাদী ও এক নম্বর সাক্ষী, দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শারমিন ফেরদৌসীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই মামলায় বাদীসহ মোট সাক্ষীর সংখ্যা ২২ জন।    

একই আদালত গত ১৫ মে মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অজ্ঞাত উপায়ে সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ৬ মার্চ  মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।