২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ আবুল হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

বরিশালের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় যুবদলের সহ--সভাপতি আবুল হোসেন খানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার শেষ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আবদুর রব আকন্দ এবং বাকেরগঞ্জের বাসিন্দা বাকেরগঞ্জ ইসলামীয়া মহিলা কলেজের প্রভাষক আবু জাফর ডাকুয়া তাদের সাক্ষ্য প্রদান করেন।

বরিশাল বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের জজ এ টি এম মুসা সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সাত্তার নফহবংি২৪.পড়স--কে বলেন, দণ্ডবিধির ১৪২ ধারা অনুযায়ী মঙ্গলবার আসামী আবুল হোসেন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন।