সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলি
সদর উপজেলার তলুইগাছা সীমান্তে শনিবার ভোররাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে।
একইসময় কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্তে বিএসএফ বাংলাদেশ সীমান্ত লক্ষ করে গুলি ছোড়ে।
বিডিআর ও এলাকাবাসীরা জানায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ সাবপিলার ১ এর কাছে বিনা উস্কানিতে গুলি চালায়। তখন বিডিআরও পাল্টা গুলি ছোড়ে।
৪১ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর কামরুল হাসান জানান, ওই সময় উভয় পক্ষে ২৫ রাউন্ড গোলাগুলি হয়।
