২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর আদর্শ অনুসরণে প্রধান বিচারপতির আহ্বান

সমাজকে কলুষমুক্ত করার জন্য রাষ্ট্রপরিচালনা ও ব্যক্তিজীবনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শনিবার দুপুরে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে আয়োজিত ঈদ-ই-মিলাদুন্নবীর আলোচনা সভায় বিচারপতি মো. রুহুল আমিন বলেন, “ মহানবীর আদর্শ অনুসরণ করা গেলে সমাজকে কলুষমুক্ত করা সম্ভব। তাই আমাদের রাষ্ট্র ও ব্যক্তিজীবনে তার আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।”

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাইফুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, সমিতির সাবেক সভাপতি মো. ওজায়ের ফারুক ও অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।