২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে এসেও রক্ষা পেল না শিশুটি

সৎ মায়ের নির্যাতন থেকে রেহাই পেতে পালিয়ে এলেও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেল না শিশুটি। বরিশাল--ভোলা নৌরুটের একটি লঞ্চের খালাশি নুরুল ইসলামের (২৮) পাশবিক নির্যাতনের শিকার হয়েছে সে। শুক্রবার ভোর রাতে এ ঘটনার পর শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 05:03 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ধর্ষিতা শিশুর বরাত দিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম নফহবংি২৪.পড়স কে বলেন, ৯ থেকে ১০  বছর বয়সী শিশুটির বাড়ি নোয়াখালীর একটি গ্রামে। সৎ মায়ের নির্যাতনে অতীষ্ঠ হয়ে সে লঞ্চে করে ভোলা হয়ে বৃহস্পতিবার বরিশাল লঞ্চঘাটে পৌঁছায়।

বরিশাল--ভোলা নৌরুটে চলাচলকারী এমএল মুনির নামের একটি লঞ্চের খালাশি নুরুল ইসলাম তার কাছ থেকে সৎ মায়ের নির্যাতন এবং পালিয়ে আসার গল্প শুনে তাকে লঞ্চে জায়গা দেয়। রাতে ওই খালাশি তাকে লঞ্চের ইঞ্জিন রুমে আটকে ধর্ষণ করে।

ভোর রাতে শিশুটি নৌ পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. আবু হানিফকে ঘটনাটি জানালে তিনি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন এবং শিশুটিকে থানায় নিয়ে আসেন। পরে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানার অতিরিক্ত উপ পরিদর্শক গিয়াসউদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।