২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

শাকবাড়িয়া নদীতে ওয়াপদার বেড়ীবাঁধ মঙ্গলবার রাতে ভেঙ্গে তলিয়ে গেছে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ১০টি গ্রাম। এতে দু’ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, ভেসে গেছে অর্ধশতাধিক মাছের ঘের।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম বুধবার দুপুরে উপদ্রুত এলাকা পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা ও শাড়ি --লুঙ্গি বিতরণ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বেড়ীবাঁধ কিছুটা ভেঙ্গে নয়নী গ্রামে পানি প্রবেশ করে। রাতে প্রবল জোয়ারে বাঁধটি পুরোপুরি ভেঙ্গে গিয়ে আরও ৯টি গ্রাম প্লাবিত করে। গ্রামগুলো হলো, উত্তর মহেশ্বরীপুর, দক্ষিণ মহেশ্বরীপুর, ডাকতারাবাদ, আমতলা, বাশালীকাটা, শিববাড়ী পাড়া, পাড় সাতহালিয়া, গিলাবাড়ী ও কালিকাপুর।

বুধবার সকাল থেকে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়ীবাধ পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনিরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, প্লাবিত ১০ গ্রাম পরিদর্শন করে জেলা প্রশাসক ফিরোজ আলম ওই এলাকার মানুষদের মধ্যে ২৫টি শাড়ি, ২৫টি লুঙ্গি এবং নগদ ১০ হাজার টাকা বিতরণ করেন।

এদিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল আজাদ জানান, বুধবার খুলনায় ৭৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।