২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় জেএমবি ও সর্বহারা দলের ২ সদস্য আটক

বাগমারায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লালপতাকা) ও জেএমবি এর দুই সদস্যকে বুধবার ভোরে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 12:26 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বাগমারার হামিরকুৎসা ডাঙ্গাপাড়া এলাকা থেকে জেএমবি কর্মী মকবুল হোসেন (৩৮) ও বারপাড়া থেকে চরমপন্থী দলের সদস্য ইদ্রিস আলীকে (৪০) আটক করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেএমবি কর্মী মকবুল হোসেনের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হবে বলে ওসি জানান।