২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনকে ঢাকা আনা হয়েছে

চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে রাত ১২টা ১৪ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে। রাত সাড়ে ১২টায় তাকে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ১৪ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।

তার চিকিৎসার দায়িত্বে আছেন ডা. সিরাজুল ইসলাম এবং ডা. ফজলুর রহমান।

উপ মহা কারা পরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে বলেন, “ রাতে তাকে করোনারি কেযার ইউনিটে (সিসিইউ) রাখা হবে। বুধবার সকালে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন হাসপাতালের প্রিজন সেলে রাখা হবে নাকি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হবে।”

তিনি আরও জানান, মেয়র তাকে জানিয়েছেন, তিনি হার্ট, কিডনি এবং ডায়াবেটিসের জটিলতায় ভুগছেন। 

এর আগে র‌্যাব, পুলিশ ও কারারক্ষীদের কড়া নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে মহিউদ্দিনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা আসে। কুমিল্লা থেকে নিরাপত্তার দায়িত্ব নেয় র‌্যাব ১১ এর সদস্যরা। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.আজিজুর রহমান।

সঙ্গে আসা অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন সেবক ব্রাদার হাসান চৌধুরী জানান, আসার পথে মেয়র সীতাকুণ্ডে তিনবার বমি করেন। ওই সময় একটি ইঞ্জেকশন দেওয়া হলে তিনি স্বস্তিবোধ করেন।   

অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে রোববার রাতে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার বজলুর রশীদ নফহবংি২৪.পড়স কে জানান, সরকারের ওপর মহল থেকেই মেয়রকে ঢাকায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।