২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেননের স্ত্রীকে দেখতে উত্তরায় একটি হাসপাতালে যান হাসিনা

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চিকিৎসাধীন স্ত্রী লুৎফুন্নেসা খানকে দেখতে মঙ্গলবার সন্ধ্যয় উত্তরার একটি হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে পৌঁছান শেখ হাসিনা। তিনি বেশ কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করেন এবং লুৎফুন্নেসা খানের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় সেখানে রাশেদ খান মেননও ছিলেন।

লুৎফুন্নেসা খান বেশ কিছুদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। গত ১২ মে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।