সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ওসমানীনগর থানার তেরমাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা--সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটো রিকশা যাত্রী জগন্নাথপুরের কাতিয়া গ্রামের মিরাজ উদ্দিন (৬৫) ও এলাইছ উদ্দিন (৪২)। আহত হয়েছেন সাইদউদ্দিন (২৫)।
এ ব্যাপারে ওসমানীনগর থানার সহকারী উপ পরিদর্শক কাঞ্চন মিয়া জানান, বেলা ১টার দিকে সিলেট থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সিলেটগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাস চালক ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
