ভোলার ১৫টি চর পানির নিচে
বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার ১৫টি চর চার থেকে পাঁচ ফুট জোয়াড়ের পানিতে তলিয়ে গেছে। সেখানকার অর্ধলক্ষের বেশি মানুষ এখন পানিবন্দি। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকের দপ্তরসহ সাত উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ
জেলা প্রশাসন সূত্র জানায়, ঝড়ে মনপুরার কলাতলী চরে ২০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আকাশ মঙ্গলবার সকালে উপকূল অতিক্রম করলেও দিনের মধ্যভাগ পর্যন্ত জেলার বিভিন্ন অংশে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ভোলা সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী এবং অভ্যন্তরীণ খালগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট উচ্চতায় জোয়াড়ের পানি প্রবাহিত হচ্ছে।
চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, চরফ্যাশনের চর কুকরী মুকরী, ঢালচর, চর পাতিলা, চর কচ্ছপিয়া, চর শাহ জালাল, চর মেঘ ভাষাণসহ ছোট বড় চরগুলো চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে।
ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আমিনুর রহমান জানান, উপজেলার নিুাঞ্চল জোয়াড়ের পানিতে তলিয়ে গেছে।
