কাজী জাফরউল্লাহর বাবাকে দেখে এলেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার রাতে তার আত্মীয় ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর বাবা কাজী মাহবুব উল্লাহকে দেখতে ধানমণ্ডির ২৭ নম্বর রোডে তার বাসায় যান।
শেখ মুজিবর রহমানের ফুফাত ভাই কাজী মাহবুবউল্লাহ বেশ কিছুদিন ধরেই অসুস্থ। রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা তার বাসায় যান এবং সেখানে কিছুক্ষণ থাকেন।
এদিকে শনিবার সারাদিন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম নাহিদ, নূহ-উল-আলম লেনিন, ডা. দীপু মণি।
এছাড়া জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে। তার জন্য আম নিয়ে আসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
