২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড কমিশনার কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার জগদীশ বর্মনকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শুক্রবার ভোররাতে একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান জানান, অধ্যক্ষ মিজানুর রহমান তার মামলায় অভিযোগ করেছেন যে, জগদীশ বর্মন তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু চাঁদা না পেয়ে কলেজের পুকুর থেকে মাছ লুট করে নেয় এবং এতে বাধা দিলে জগদীশ তার প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে নবীনগর থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রপ্তারকৃত জগদীশকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।