২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৫ হাজার হাঁসমুরগি নিধন

বার্ড ফ্লু নামে পরিচিত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামের ৫০০০ হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 12:05 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নীলফামারী জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে এসব হাঁস-মুরগি মেরে ফেলা হয়।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহউদ্দিন জানান, গত ৮ মে ওই এলাকার একটি খামারের ৫০টি মুরগি মারা যায়। পরে গাইবান্ধা পশু হাসপাতালে নমুনা পাঠানো হলে পরীক্ষার পর এভিয়েন ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এরপরই ওই এলাকার সব হাঁস-মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।