যশোরে স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
যশোরে স্ত্রী হত্যার দায়ে অনিল কুমার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা (২য়) জজ আদালতের বিজ্ঞ বিচারক শফিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির বাড়ি কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালের ২৩ আগস্ট রাতে অনিল কুমার যৌতুকের কারণে তার স্ত্রী ময়নাকে পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে থানায় অনিল কুমারসহ তার বাবা, মা ও ভাইয়ের নামে মামলা দায়ের করা হয়। বিচারে অনিল কুমার দোষী হওয়ায় তাকে যাবজ্জীবন এবং অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন ও স্বপন রায়ের খবরটি নিশ্চিত করেছেন।
