২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক মামলায় মামুনের জবানবন্দী

আরও একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন। ১৬৪ ধারায় এ নিয়ে সপ্তমবার স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বিতর্কিত এ ব্যবসায়ী বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম হাকিমের আদালতের বিচারক এ বি এম গোলাম ফাত্তাহর খাস কামরায় ৪ কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় সৈয়দ আবু শাহেদ সোহেলের দায়ের করা গুলশান থানার মামলায় জবানবন্দী দেন।

পরে তাকে গুলশান থানায় খাদিজা ইসলামের দায়ের করা ৫ কোটি টাকার চাঁদাবাজির মামলায় চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। এ রিমান্ড আদেশ দেন মহানগর হাকিম শফিক আনোয়ার।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক মাহবুব মোর্শেদ।

এ মামলায় অভিযোগ করা হয়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনকারী চীনের হারাধন পাওয়ার কোম্পানির স্থানীয় এজেন্টদের কাছ থেকে মামুন ২০০২, ২০০৩ এবং ২০০৬ সালের বিভিন্ন সময়ে ৫ কোটি টাকা চাঁদা নেয়।