২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতককে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতিকুরা গ্রামের এক দম্পতির বিরুদ্ধে ৩৫দিনের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বৃহস্পতিবার মা-বাবাকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, পারিবারিক কলহের জের ধরে চোট্টু মিয়া (৩৫) ও হোসনা বেগম (২৪) তাদের নবজাতক আফজাল মিয়াকে মঙ্গলবার রাতে পাশের একটি জলাশয়ে ডুবিয়ে হত্যা করে লাশ সেখানেই ফেলে রাখে।

শিশুটি নিখোঁজ থাকার পরও বাবা-মার কোন প্রতিক্রিয়া না থাকায় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গ্রামবাসীদের সহায়তায় বুধবার রাতে লাশটি উদ্ধার করে এবং ঘাতক বাবা-মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

উত্তম চক্রবর্তী আরও জানান, অভাবের তাড়নায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে। থানায় আটক বাবা-মা সন্তান হত্যার দায় একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক আবদুল জলিল বাদী হয়ে এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।