২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে মঙ্গলবার রাতে হাবিবুর রহমান (৬০) নামে একজন সাজাপ্রাপ্ত কয়েদি মারা গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চকবন্দী গ্রামে। তার বাবার নাম ওমর আলী এবং কয়েদি নং ২৪০৩/এ।

শেরপুর জেলা কারাগারের কারাধ্যক্ষ মোশারফ হোসেন খন্দকার জানান, মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটের কারাগারের কিশোর ওয়ার্ডে থাকা কয়েদি হাবিবুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই কয়েদি নারী ও শিশু নির্যাতন দমন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। সাজা হওয়ার পর ওই কয়েদি কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে বন্দি ছিল। গত জানুয়ারি মাসে তাকে শেরপুরের একটি মামলার বিচারের জন্য জেলা কারাগারে নিয়ে আসা হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন।

বুধবার বিকেলে জেলা হাসপাতাল মর্গে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।