২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে এক জেএমবি সদস্য আটক

নাটোরে রবিন হুড ওরফে ওহেদুর রহমান মিন্টু (৩২) নামের এক জেএমবি সদস্যকে বুধবার আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, দুপুর আড়াইটায় রামশাকাজিপুর গ্রামের সাধারণ জনতা রবিন হুডকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

তিনি জানান, তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় জঙ্গি তৎপরতায় মদদ দানের মামলাসহ ১২টি মামলা রয়েছে। তাকে ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রবিন হুড রামশাকাজিপুর গ্রামের নাদের শাহের ছেলে।