ভোলায় নৌকা ডুবে এক জনের মৃত্যু
সদর উপজেলার ইলিমা সংলগ্ন মেঘনা নদীতে মঙ্গলবার লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।
মৃতের নাম মোহাম্মদ হোসেন (২৫)। বাবার নাম আমীর হোসেন সরদার। তার বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে।
ভোলা সদর থানার উপ পরিদর্শক উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ঢাকা ছেড়ে আসা এমভি টিপু-৫ নামে যাত্রীবাহী লঞ্চটি ভোর রাতে মেঘনায় একটি জেলে নৌকাকে ধাক্কা দেয়। এতে মোহাম্মদ হোসেন ও সবুজ নিখোঁজ হন। সকালে মুমূর্ষু অবস্থায় সবুজকে অপর একটি জেলে নৌকার মাঝিরা উদ্ধার করে। মোহাম্মদ হোসেনের লাশ মঙ্গলবার দুপুরের দিকে মেঘনা থেকে উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানিয়েছেন, বিকাল ৪টা পর্যন্ত তারা লঞ্চটি আটক করতে পারেননি।
