২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় ২০টি দোকান পুড়ে গেছে

রাজধানীর বাড্ডায় সোমবার রাতে একটি টিনশেড মার্কেটে আগুন লেগে কমপক্ষে ২০টি দোকান পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 01:48 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাত সাড়ে ১২ টায় বাড্ডা লুৎফুন টাওয়ারের পাশে টিনশেড খান সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী সদর দপ্তরের ২টি, তেজগাঁও ইউনিটের তিনটি এবং বারিধারা ইউনিটের মোট ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য চেষ্টা চলছে বলে জানান দমকল কর্মকর্তারা।