২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিনার পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চান্দিনা পৌরসভার চেয়ারম্যান ও এলডিপি নেতা আবদুস মান্নান সরকারের বিরুদ্ধে চাদাঁবাজির একটি মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার কুমিল্লা ৫ নম্বর আমলী আদালতে ঠিকাদার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যানের দুই ছেলেকেও অভিযুক্ত করা হয়।

বিচারক লুৎফুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট খালেদুর রহমানকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, পৌর মার্কেটের দোকান বরাদ্দের কথা বলে আবদুল মান্নান সরকার ২ লাখ টাকা নেন জাহাঙ্গীর আলমের কাছ থেকে। দোকান না দেওয়ায় টাকা ফেরৎ চাইলে চেয়ারম্যান ও তার দুই ছেলে মোফাজ্জল সরকার ও হারুন মিয়া সরকার বাদী ও তার ছেলেকে হত্যার হুমকি দেয়।