২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান রিমান্ডে

পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলামকে একটি প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 05:34 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার তাকে পঞ্চগড়ের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমানের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক রঞ্জু আহমেদ সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৩০ এপ্রিল তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আহসান আলী।

ওই ঘটনার পাঁচ দিন আগেই পুলিশ জরুরি ক্ষমতা আইনে তৌহিদুল ইসলামকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে।