২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার

নগরীর হালিশহর আবাসিক এলাকার এ ব্লকে ওয়াসার পানির ট্যাংকের নিচ থেকে শনিবার ভোরে শিউলি আক্তার নামে এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পুলিশ জানায়, শিউলি আক্তারের (২০) স্বামী রাজমিস্ত্রী মিজানুর রহমানসহ হালিশহর আবাসিক এলাকার এ ব্লকের জামাল কলোনিতে থাকত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানায়।

পুলিশের ধারণা, তাকে অন্য কোথাও খুন করে লাশ বস্তায় ভরে এখানে ফেলে রাখা হয়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক গোলাম মাওলা জানান, টহল পুলিশের একটি দল শনিবার ভোরে লাশটি উদ্ধার করে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপডাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং শরীরের কিছু অংশ ছিল থেতলানো।

গোলাম মাওলা আরও জানান, শিউলী আক্তারের স্বামী গ্রামের বাড়ি ছিলেন। খবর পেয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে নিহতের মামা মো. শাহাবুদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।