২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ৩ দোকানে ডাকাতি

সদর উপজেলার পোড়াবাড়ি বাজারের হক মার্কেটে তিনটি দোকানে ডাকাতি হয়েছে শুক্রবার রাতে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এ ঘটনায় মাতৃ জুয়েলারি ডিলিংয়ের মালিক সুকোমল চন্দ্র সিকদার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, রাত ২টার দিকে মার্কেটের দুই নৈশ প্রহরী সাইফুল ইসলাম (৪৮) ও আমর আলীকে (৫০) মারধর করে একটি পিকআপে তুলে নেয় একদল ডাকাত। নৈশ প্রহরীদের সাত কিলোমিটার দূরে ঝাঝর বাইপাস রোড এলাকায় ফেলে আসা হয়। একই সময় ডাকাতদের অপর দল মাতৃ জুয়েলারি, ইমন টেলিকম ও আরোগ্য নিকেতনের (ওষুধের দোকান) তালা ভেঙ্গে লুটপাট করে।

ডাকাতরা মাতৃ জুয়েলারি থেকে নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার, ইমন টেলিকম থেকে ৪০ হাজার টাকা মুল্যমানের মোবাইলের স্ক্র্যাচকার্ড এবং আরোগ্য নিকেতন থেকে ১৯ হাজার টাকা ও একটি রঙ্গিন টেলিভিশন নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

জয়দেবপুর থানার উপ পরিদর্শক এ কে এম মামুনুর রশীদ জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।