২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন শুরুর দেড় ঘণ্টার মধ্যে আবারও বন্ধ জিয়া সার কারখানা

আট দিন বন্ধ থাকার পর শনিবার চালু হয়েছিল আশুগঞ্জ জিয়া সার কারখানা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দুপুর দেড়টায় শুরু হয় উৎপাদন। কিন্তু কমপ্রেসারে ত্রুটির কারণে দেড় ঘণ্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায় তা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, হাইব্রিড কমপ্রেসারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি সারানোর চেষ্টা করছেন।

গত ২৩ এপ্রিল বিকেলে হঠাৎ করে ইউরিয়া প্লান্টে লিকেজ দেখা দিলে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন বন্ধ করে দেয়। ছয়দিন বন্ধ থাকার পর ২৮ এপ্রিল বিকেলে উৎপাদন শুরু হলেও একই ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার মধ্যে উৎপাদন বন্ধ হয়ে যায়।

দৈনিক ১৬০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে গত এক বছরে ১৮ বার বন্ধ হয়েছে। এর মধ্যে গত এপ্রিল মাসেই বন্ধ হয়েছে পাঁচ বার।