২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের আ. লীগ নেতা লাবলু কারাগারে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলুকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতয়ালী থানার উপ পরিদর্শক আবু জেহাদ খান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারা অনুযায়ী পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লাবলুর এক মাসের আটকাদেশ প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে শহরের আলীপুর এলাকার নিজ বাড়ি থেকে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওইদিন বিকালে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।