২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ ১৩ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শহরের মিরাজ হার্ডওয়্যারের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর রাতে শহিদুল ইসলাম বাচ্চু দলবল নিয়ে আনোয়ার হোসেনকে কানাইখালী মহল্লায় বাচ্চুর ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। নগদ টাকা না থাকায় ওই সময় বাদীর সঙ্গে থাকা অগ্রণী ব্যাংক নাটোয় শাখার হিসাব নম্বরের চেক বই থেকে একটি টাকার অঙ্ক বিহীন চেকে স্বাক্ষর দিতে বাদীকে বাধ্য করা হয়। পরদিন বাচ্চু ও তার সহযোগীরা চেকটিতে ১০ লাখ টাকার অঙ্ক বসিয়ে টাকা তুলে নেয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।