২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক খামারে বার্ড ফ্লু সংক্রমণ

সাভার পৌর এলাকার পশ্চিম রাজাসন এলাকায় একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (বার্ড ফ্লুর জন্য দায়ী জীবাণু) ধরা পড়েছে। ‘পটুয়াখালী পোল্ট্রি ফার্ম’ নামের ওই খামারে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে সব ধরনের হাঁস-মুরগি পালন নিষিদ্ধ করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “কেউ যেন ভেতরে ঢুকতে না পারে সেজন্য খামারটি ঘিরে রাখা হয়েছে। খামারের প্রায় ১৫০০ মুরগি নিধনের জন্য পশু সম্পদ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। নির্দেশ পেলেই এগুলো মেরে মাটি চাপা দেওয়া হবে।”

খামারের মালিক জয়নাল আবেদীন জানান, বুধবার কয়েকটি মৃত মুরগি পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় পশু হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ মুরগিগুলোতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে।