২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

কালাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলেট ও তার সহযোগী মাহমুদুর রহমান পুতুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার সদর উপজেলার শিমুলতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক জানান, বুলেট ও পুতুল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে কালাই ও ক্ষেতলাল থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত বুলেটের বাড়ি কালাই পৌর এলাকায় এবং পুতুলের বাড়ি ক্ষেতলালের নিশ্চিন্তা বাঘোপাড়ায়।