চাঁদপুরের কচুয়ায় জঙ্গি সন্দেহে আটক ১
চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে বৃহস্পতিবার বিকেলে সাজেদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি কচুয়ার আকানিয়া সিরপুর গ্রামে ইতস্তত ঘোরাফেরা করছিলেন। জঙ্গি সন্দেহ করে তাকে আটক করা হয়। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জেএমবির সদস্য কিনা খতিয়ে দেখা হচ্ছে। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর আকানিয়া-নাসিরপুর গ্রাম থেকে জেএমবির চার সদস্যকে আটক করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে আটক রয়েছে।
