২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মনপুরায় আরও ২টি পিস্তল উদ্ধার

ভোলা জেলার মনপুরার চর পাতালিয়ায় মৌয়াল অপহরণ ও জিম্মি ঘটনার পর পুলিশ বৃহস্পতিবার ভোররাতে আবারও অভিযান চালিয়ে দুটি পিস্তল উদ্ধার করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এর আগে বুধবার রাতে পুলিশ ডাকাত বাশার বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত আট মৌয়ালকে উদ্ধার এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি ট্রলার ও পাঁচটি পাইপগান উদ্ধার করে। তবে বৃহস্পতিবারের অভিযানে নতুন কেউ গ্রেপ্তার হয়নি।

ভোলার পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে এ তথ্য জানিয়ে বলেন, সকালে মনপুরায় এ অভিযান চালানোর পর পুলিশী অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।