২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

উজিরপুর উপজেলার শিকারপুর লঞ্চ ঘাট থেকে বুধবার ২১ বোতল ফেনসিডিলসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাসির মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

উজিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল চক্রবর্তী জানান, নাসির মোল্লা ঢাকায় যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ৮টার দিকে উজিরপুর লঞ্চ ঘাটে আসেন। তার হাতে একটি কালো ব্যাগ দেখে ঘাটের টহল পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর ২১ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নাসির মোল্লাকে বর্তমানে উজিরপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাসিরের বাড়ি বাগেরহাট জেলায়।