২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জঙ্গি সন্দেহে মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

যশোর রেল স্টেশন কওমী মাদ্রাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ শফিক নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নড়াইল নিয়ে আসা হয়।

শফিকের বাড়ি নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক বিশ্বাস।

জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেনি।