২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার শহর আ. লীগ সভাপতি কারাগারে

কক্সবাজার শহর আওয়ামী লীগ সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে যৌথ বাহিনীর একটি দল তার নতুন বাহার ছড়ায় অবস্থিত বরফ কল থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদদান, জমি দখল, চিংড়ি পোনা বহনকারী গাড়ি থেকে চাঁদাবাজি ও বন বিভাগের সঙ্গে যোগসাজশে সামাজিক বনায়নের প্লট বরাদ্দে জালিয়াতি ও বিদ্যুৎ বিল খেলাপির অভিযোগ আনা হয়েছে। তিনি ‘আনুমানিক’ ৩০ লাখ টাকার বিদ্যুৎ বিল খেলাপি বলেও যৌথ বাহিনী সূত্র জানায়।

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান মুজিবুর রহমানকে কক্সবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছে।