যশোরে আয়নাল বাহিনীর প্রধান গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসী আয়নাল বাহিনীর প্রধান আয়নাল হককে গ্রেপ্তার করেছে র্যাব। নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আয়নাল হকের স্ত্রী আশুরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, র্যাব সদস্যরা তাকে ছয়টার দিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে তা তারা বলেননি।
তিনি জানান, আয়নালের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে ১০ টি মামলা হলেও সবগুলোই খারিজ হয়ে যায়।
র্যাব-৬ এর মেজর শাহীন জানান, আয়নালকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অপারেশন ক্লিনহার্টের সময়ের পাঁচটি মামলা ছাড়াও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিনও জানান, আয়নালকে র্যাব তাদের কাছে সোপর্দ করেছে।
