২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মেকাবিলায় দ্রুত নির্বাচিত সরকার চান হাসিনা

লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র ও দুর্নীতি মোকাবেলায় যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

আল জাজিরা টেলিভিশনে ডেভিড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার শেখ হাসিনা বলেন, “একটি নির্বাচিত সরকার ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব না এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া দারিদ্র নিরসন ও দুর্নীতি দূর করা সম্ভব না।”

বাংলাদশে দুর্নীতির অস্তিত্বের কথা স্বীকার করে শেখ হাসিনা বলেন, “একটি দায়িত্বশীল নির্বাচিত সরকারের পক্ষেই কেবলমাত্র এই দুর্নীতি দূর করা সম্ভব।”

তিনি বলেন, “ ১৯৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর অনির্বাচিত সামরিক সরকার বছরের পর বছর ক্ষমতায় ছিলেন। তাদের কোনো রকমের জবাবদিহিতা ছিল ছিল না। দুর্নীতির বীজ বপন হয় সেসময়েই।”

দেশে ফিরলে তাকে নিয়ে পরিস্থিতির উদ্ভব হতে পারে কিনা জানতে চাইলে হাসিনা বলেন, “দেশের জনগণ আমার সঙ্গে আছে।”