কসবার শীর্ষ সন্ত্রাসী আরকান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরকান (২৭) কে শুক্রবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কসবা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুমিল্লার রাজাপুর থেকে আরকানকে গ্রেপ্তার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, কসবার এক নম্বর শীর্ষ সন্ত্রাসী আরকানকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহায়তায় রাজাপুর থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, চোরাচালানসহ এক ডজন মামলা রয়েছে।
