চট্টগ্রামে ৯১ বস্তা ইউরিয়া সার উদ্ধার
চট্টগ্রাম কোস্টগার্ড বৃহস্পতিবার গভীর রাতে সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে ৯১ বস্তা ইউরিয়া সার আটক করেছে।
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে আনোয়ারা থানার পূর্ব ফকিরহাট এলাকায় সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে এই সার আটক করা হয়। তবে এসময় চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।
প্রায় সাড়ে চার হাজার কেজি ওজনের ওই সারের আনুমানিক দাম ৩২ হাজার টাকা।
কোস্টগার্ড ধারণা করছে, ওই সার পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
