২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহ থেকে চার্জশিট দেওয়া শুরু হবে: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশন যে কয়েকজন সন্দেহভাজন দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আগামী সপ্তাহ থেকে সেসব মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার দুপুরে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন,“এখন সময় এসেছে কিছু করে দেখানোর। যাতে মানুষ মনে করে কমিশন কিছু করছে।”

মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবী নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়ে হাসান মশহুদ বলেন,“বুধবার জাতীয় সম্বনয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আইনজীবী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা সকলেই জনগণের কাছে গ্রহনযোগ্য হবে।”

তিনি বলেন,“যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলাগুলো সঠিকভাব পরিচালনা করা না গেলে মানুষের মনে প্রশ্ন জাগবে।”

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনা বাড়াতে সারাদেশ সফর কর্মসূচি স্থগিত করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,“আগ্রাধিকারের ভিত্তিতে যে কাজগুলো আগে করার কথা সেই কাজগুলো শেষ হলে আবার সফর শুরু হবে।”