২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কবরের পাশে শায়িত হলেন শাহাবুদ্দীন

বাবা আবদুল গফুরের কবরের পাশে শায়িত হলেন কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী সৈনিক শাহাবুদ্দীন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়ী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হরিয়াপাড়া গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শাহাবুদ্দীনকে দাফন করা হয়।

জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত শাহাবুদ্দীন গত ৮ এপ্রিল কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় মারা যান।

কঙ্গো থেকে লাশ নিয়ে আসার পর শাহাবুদ্দীনের বড় ভাই রহমতুল্ল¬াহ, ভগ্নিপতি মাজহারুল হক ও ভাগিনা নিজাম জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে মেজর খায়রুলের কাছ থেকে লাশ গ্রহণ করেন।

পরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তার লাশ ঢাকা থেকে সৈয়দপুরে নিয়ে আসা হয়। লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাহাবুদ্দীনকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমায় হাজারও মানুষ।