ঘুষ নিতে গিয়ে খুলনায় কর কর্মকর্তা গ্রেপ্তার
পাঁচশ টাকা ঘুষ নিতে গিয়ে বুধবার হাতে-নাতে গ্রেপ্তার হলেন খুলনা কর অফিসের উচ্চমান সহকারী এ কে এম জয়নুল আবেদীন।
র্যাব-৬ এর মেজর বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, উপ-কর কমিশনার (ভূমি জরিপ) খুলনা অঞ্চলের উচ্চমান সহকারী এ কে এম জয়নুল আবেদীন জমি জরিপের কাজ দ্রুত করে দেওয়ার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আবুল কালাম আজাদের কাছে এক হাজার টাকা দাবি করেন।
আবুল কালাম আজাদ বিষয়টি যৌথবাহিনীকে জানান। যৌথবাহিনীর পরামর্শ অনুযায়ী বুধবার দুপুরে আজাদ কর কর্মকর্তা জয়নুল আবেদীনের কাছে টাকা নিয়ে যান। এ সময় যৌথবাহিনীর সদস্যরা হাতে-নাতে জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করেন।
বুধবার বিকেলেই তাকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
