২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাইপগান ও গুলিসহ দুই জন গেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গ্রেফতারকৃতদের নাম আজাদ খান (৩৬) ও জয়নাল মিয়া। শুক্রবার রাত দেড়টায় উপজেলার পেচিকুরমা গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব ৯-এর একটি টহল তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে জনৈক মফিজুর রহমানের বাড়ির সামনে থেকে আজাদ খানকে অস্ত্রসহ আটক করা হয়। তার বাবার নাম মনোয়ার খান। বাড়ি সিলেট দক্ষিণ সুরমার বলদী গ্রামে।

পরে একই জায়গা থেকে জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিলেট সদর থানায়।

এ ব্যপারে যোগাযোগ করা হলে র‌্যাব-৯ এর ক্যাপ্টেন এম এ বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের বিরুদ্ধে মামলা করা হবে। আমরা জিজ্ঞাসাবাদ করছি”।