হারিছ চৌধুরী ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সম্পদের হিসাব দাখিল না করায় বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন মামলা দায়েরের পর আদালত হারিছ চৌধুরী ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে ১২ এপ্রিল।
কমিশনের উপ পরিচালক আবু সাঈদ ও সহকারি পরিচালক আকতার হামিদ ভূঁইয়া সকালে সিনিয়র স্পেশাল জজ মো. মমিনউল্লাহর আদালতে মামলা করেন। হারিছ চৌধুরী ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা পিটিশন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল জব্দ করার আবেদন করা হয়।
বিকেলে আদালত হারিছ চৌধুরী ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
